প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় পে-স্কেলে যথাযথ বেতন-গ্রেড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা। ঘোষিত পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েসা)। এ পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান পদকে সুপার গ্রেড-১ এবং সদস্য পদকে সুপার গ্রেড-২-এ উন্নীত করার পাশাপাশি সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পদ গ্রেড-১, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পদ গ্রেড-২-এ নির্ধারণ করার পক্ষে বিজ্ঞানীরা। বিজ্ঞপ্তি