বিজ্ঞানীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতন স্কেলে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সঙ্গে বিজ্ঞানীদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা। কালো ব্যাচ ধারণ করে বিজ্ঞানীরা গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিষ্ঠান দুটির সামনে ঢাকা-গাজীপুর সড়কের পাশে এ কর্মসূচি পালন করেন।