বিজ্ঞানে আগ্রহী করতে অভিভাবকদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে গণিত উৎসব। ছবি: প্রথম আলো

বিজ্ঞান ছাড়া বর্তমান বিশ্ব অচল। তাই খুদে শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে চলমান গণিত উৎসবে এ আহবান জানানো হয়।
সকালে কনকনে শীতের মধ্যে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে গণিত উৎসব। নয়টার মধ্যে বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে।
সাড়ে নয়টায় ‘গণিত শেখ স্বপ্ন দেখ’ স্লোগানে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ফেনী অঞ্চলের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন সুব্রত নাথ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অধ্যাপক মো. ফসিউল আলম। জাতীয় সংগীত পরিবেশন করে ফেনী সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।

ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে গণিত উৎসব। ছবি: প্রথম আলো
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে গণিত উৎসব। ছবি: প্রথম আলো

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে গেছে। এটি শুভ লক্ষণ নয়। বিজ্ঞান ছাড়া বর্তমান বিশ্ব অচল। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ফেনী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক মো. ফসিউল আলম আজকেরÿখুদে গণিতবিদদের পরিপূর্ণ গণিতবিদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে, দেশ-জাতির কল্যাণে কাজ করতে হলে গণিতে পারদর্শী হওয়ার বিকল্প নেই।
ফেনী অঞ্চলের গণিত উৎসবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭১ জন শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা এক ঘণ্টা ১৫ মিনিটের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় উত্তরপত্র মূল্যায়ন। বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব হয়।
অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও টি শার্ট দেওয়া হয়। এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো ফেনী বন্ধুসভা ও ফেনী সরকারী কলেজ বন্ধুসভা।