বিজ্ঞাপন দেখে প্রতারিত না হতে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান নয়। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি শিরোনামে প্রথম আলোয় একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বলে উল্লেখ করা হয়। কর্তৃপক্ষ মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি উল্লেখ করে শিক্ষার্থীদের আকৃষ্ট করার এ চেষ্টা প্রতারণার শামিল।ঢাকা বিশ্ববিদ্যালয় এ নিয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন দেখে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তি।