বিজ্ঞাপনের টাকা নিয়ে ইডেনে ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনের টাকার ভাগ নিয়ে রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন৷
গত শনিবার রাতে আর্জেন্টিনা-ইরানের খেলা চলাকালে সাধারণ সম্পাদক ইসরাত জাহানের কর্মীরা অন্য অনুষ্ঠান দেখতে চাইলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে৷ এ সময় একজন আহত হন৷
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নীপা ক্যাম্পাসে তাঁর কর্মীদের জড়ো করতে শুরু করলে ইসরাতও তাঁর কর্মীদের একত্র করেন৷ লাঠি, রড, হকিস্টিক ও স্টাম্প নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়৷ ধাওয়া-পাল্টাধাওয়া শেষে বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে৷
পরে ইডেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম দাবি করেছেন, বিশ্বকাপে বিভিন্ন দলের সমর্থন করার কারণে ছাত্রীদের মধ্যে মন-কষাকষির ঘটনা ঘটেছে৷ বড় তেমন কিছু হয়নি৷
কলেজ শাখা ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে, কলেজের আয়েশা সিদ্দিকা হলে সভাপতি ও রাজিয়া বেগম হলে সাধারণ সম্পাদক বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেন৷ উভয় হলেই স্পন্সর (বিজ্ঞাপন) দেয় ‘কুলসন ম্যাকরনি’ নামের একটি প্রতিষ্ঠান৷ এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে প্যারাসু্৵ট, জঁুই, লাক্স, রুচি চাটনি, নেসক৵াফে বিজ্ঞাপন দিয়েছে৷ এসব বিজ্ঞাপনের টাকার ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রেষারেষি চলছিল৷