বিজ্ঞাপনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের বিজ্ঞপ্তি’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। গতকাল পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যার নামে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেই প্রকৌশলী মো. নুরুন্নবী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক কমিটির প্রধান নন। এমনকি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রাথমিক সদস্যপদও তাঁর নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞাপনে আসন্ন আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মো. আবদুস সবুরের বিরুদ্ধে কাল্পনিক, অসত্য ও মনগড়া তথ্য দেওয়া হয়েছে।
দুঃখ প্রকাশ: বিজ্ঞাপনে কারও বিরুদ্ধে অভিযোগ প্রথম আলোতে ছাপা হয় না। অনবধানতাবশত এটা প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত।