বিজয় উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় উৎসব গত বুধবার থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এ সময় শহীদদের স্মরণে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল বাতেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ। উৎসবের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন চলবে।