বিজয় উৎসবের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের খুব বেশি দেরি নেই। ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে মেতে উঠবে বাঙালি। তাই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পুরান ঢাকার চকবাজারের ব্যবসায়ীরা দোকানে নিয়ে এসেছেন জাতীয় পতাকা, কাগজের পতাকা, লাল-সবুজ ব্যাজ, স্টিকার, হাতের ব্যান্ড। এসব দিয়েই উৎসবে মাতবে দেশবাসী।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

বিজয় দিবসে উড়বে জাতীয় পতাকা। বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক দোকানি। ছবিটি গত শুক্রবার সকালে তোলা। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

হাতে পরার লাল-সবুজ ব্যান্ড বিক্রি করছেন একজন। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

বিজয় দিবসে শিশু থেকে বৃদ্ধ অনেকেরই হাতে থাকবে পতাকা। তাই বিক্রির জন্য কাগজের পতাকা রেখেছেন দোকানিরা। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

মাথা ও হাতের ব্যান্ড, চুড়ির পসরা নিয়ে বসেছেন এক ব্যবসায়ী। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

লাল-সবুজ হাতের ব্যান্ড সাজিয়ে বসেছেন একজন।