বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি চারুকলা ইনস্টিটিউটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ব্যস্ত আঙিনার সাজসজ্জায়, কেউ বা আলপনা তৈরিতে, আবার কেউ কেউ দেয়ালে আঁকছেন ম্যুরাল। ক্যাম্পাসজুড়েই শিল্পীদের শেষ দিকের ব্যস্ততা।গতকাল শুক্রবার চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে এমনই উৎসবমুখর পরিবেশ। চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম চারুশিল্পী কল্যাণ সংস্থা’র ব্যানারে বিজয় দিবসের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষেই এ আয়োজন। এ জন্য চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।চারুকলা ইনস্টিটিউটের সামনের দেয়ালে মুরাল তৈরিতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে চলে আসা সংগঠনের সদস্য তানবির সারোয়ার ওরফে রানা। তিনি প্রথম আলোকে বলেন, বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে অংশীদার হতে পেরে বেশ ভালো লাগছে।চট্টগ্রাম চারুশিল্পী কল্যাণ সংস্থার সদস্য ও বিজয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি নাসির খান প্রথম আলোকে বলেন, চার দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ১৩ ডিসেম্বর সাজসজ্জা ও পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) আর্ট ক্যাম্প ও মুর‌্যাল তৈরি করেছেন শিল্পীরা। কাল শনিবার শিক্ষার্থীদের জলরং প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প এবং ১৬ ডিসেম্বর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্প প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।