বিজয় দিবস উপলক্ষে পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে চরের শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালা গড়ে দিয়েছে একদল শিক্ষার্থী। নদীভাঙন রোধ পরিষদ নামের একটি সংগঠনের হয়ে ওই পাঠশালা প্রতিষ্ঠা করে তারা। শিশুদের জন্য শিক্ষা উপকরণ এবং শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত চর দুর্গাপাশায় ওই পাঠশালার উদ্বোধন করেন সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতেশ্বর হাওলাদার।