বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীতে ৬৭ জনের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর মোট ৬৭ জন কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক কমিশন ও পদোন্নতি প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে সেনাবাহিনী থেকে ৪৫ এবং নৌবাহিনী থেকে ২২ জনকে এই কমিশন ও পদোন্নতি দেওয়া হয়।সেনাবাহিনীর সক্রিয় তালিকায় ২০ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে ও ২৫ জন মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তাকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। নৌবাহিনীর সক্রিয় তালিকায় ২২ জন মাস্টার চিফ পেটি কর্মকর্তাকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদোন্নতি আজ ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আইএসপিআর।