বিজয় দিবসে উপাচার্য কাপ ফুটবল ও হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ ফুটবল ও হ্যান্ডবল অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপাচার্য ফারজানা ইসলাম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের ছাত্রীদের মধ্যে হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেখ হাসিনা হলকে ৯-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়া হল। সর্বোচ্চ গোল করেন খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ও ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জয়া চাকমা। এরপর বেলা পৌনে ১১টার দিকে আলবেরুণী ও মীর মশাররফ হোসেন হলের মধ্যে উপাচার্য কাপ ফুটবল অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মীর মশাররফ হোসেন হল।
খেলা শেষে উপাচার্য পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ফরিদ উদ্দিন প্রমুখ।