বিজয় দিবসে কারাগারে আনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে চট্টগ্রাম কারাগারে বন্দীদের মধ্যে বিতরণ করা হয়েছে উন্নত মানের খাবার। বন্দীদের স্বজনদের ভিড়ে লোকারণ্য কারাগারের সাক্ষাৎ কক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বন্দীদের মধ্যে সকালে খিচুড়ি ডিম, দুপুরে পোলাও মাংস এবং রাতে ভাত, আলুর দম ও মাছ দেওয়া হয়।’
মো. ছগির মিয়া আরও বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কারাগারে আটক চার হাজার ৫০০ বন্দীর স্বজনেরা সকাল থেকে দিনভর তাঁদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। স্বজনদের কাছে পেয়ে খুশি মনে ওয়ার্ডে ফিরে যান অনেক বন্দী।’