বিজয় দিবসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি, ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে আলোচনা সভা এবং এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এতে সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শাহনাজ পাননা।
কথাসাহিত্যিক আনিসুল হক কৃতী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান, যাতে দেশ ও জাতি তাদের দ্বারা উপকৃত হতে পারে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের তিনি শিক্ষামূলক বই পড়া এবং সাহিত্য ও বিজ্ঞানচর্চারও আহ্বান জানান।

এ ছাড়া সন্ধ্যায় ছিল ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিজ্ঞপ্তি।