বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আজ বিজয় দিবসে জাতীয় পতাকা বেলা একটা পর্যন্ত অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। ছবি: প্রথম আলো
কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আজ বিজয় দিবসে জাতীয় পতাকা বেলা একটা পর্যন্ত অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আজ বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পতাকা এ অবস্থায় ছিল। পরে পথচারীরা দেখে ক্ষোভ জানালে পতাকা উত্তোলন করা হয়।

পথচারী আবদুল মালেক বলেন, বিজয় দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে। তারা বেলা একটা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। এ দৃশ্য দেখে মানুষ হতবাক হয়ে যায়।

কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিজয় দিবসে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশা করেন তিনি।

কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আজ বিজয় দিবসে জাতীয় পতাকা বেলা একটা পর্যন্ত অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। ছবি: প্রথম আলো
কুড়িগ্রামে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে আজ বিজয় দিবসে জাতীয় পতাকা বেলা একটা পর্যন্ত অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। ছবি: প্রথম আলো

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের প্রকৌশলী মণিকুমার সরমা বলেন, ‘অফিসের পিয়ন ভুলবশত এটা করেছে। আমরা সবাই সকালে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। পরে আমি যখন জানতে পারি, তখনই জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করা হয়েছে।’

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।