বিজয় দিবসে প্রথম আলো চরে বালুর ভাস্কর্য উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে প্রথম আলো চরে বিজয় দিবস পালিত হয়েছে। এদিন প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালির ভাস্কর্য উদ্বোধন করেন বীর প্রতীক আবদুুল হাই সরকার।গত শুক্রবার চরে প্রথমবারের মতো দিনটি পালন উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল থেকে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন চর থেকে আসা কয়েক শ শিক্ষার্থী ও শিক্ষকের সমাবেশ ঘটে। ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষ, অলক রাজবংশী, তানভির মাহমুদ, আরজানা তাবাসুম ও আরিফ হক। এতে সহযোগিতা করেছে ‘গ্রিন ওয়ার্ল্ড বাংলাদেশ’ নামের একটি সংস্থা।