বিজয় দিবসে সেনা ও নৌবাহিনীতে পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর ১০১ জন জেসিওকে অনারারি কমিশন দেওয়া হয়েছে। আজ শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর ৮৩ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীর ১৮ জন মাস্টার পেটি অফিসারকে অনারারি সাব-লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।