বিজয় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দেওয়ায় গতকাল বুধবার ছাত্র ঐক্য পরিষদ আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে বিজয় মিছিল করেছে। গতকাল দুপুরের দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। পরে এক আনন্দ সমাবেশ হয়। এতে সাংবাদিক এনামুল হক, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহ, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারী, শিক্ষার্থী আবিদ চৌধুরী, জুনেদ আহমদ, দেলোয়ার হোসেন, খাদিজা আক্তার, লাকী আক্তার, পান্না আক্তার, রিপন আহমদ, মিজানুর রহমান বক্তব্য দেন।