বিজয় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে রংপুরে সেনাবাহিনীর উদ্যোগে গতকাল শনিবার মাসব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। নগরের নিসবেতগঞ্জ ঘাঘট নদের তীরে সেনা বিনোদন পার্ক ‘প্রয়াস’-এ মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার মেলার উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিঁয়াজীসহ সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, দলিলপত্র, মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া হস্তশিল্প সামগ্রী, পোশাক, খেলনা, খাবারের দোকানও রয়েছে মেলায়।