বিজয় মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার থেকে মাসব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, আবদুল হামিদ, মমতাজুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি