বিজয় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।