বিজয় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ স্লোগান নিয়ে মিরসরাইয়ে আজ শনিবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিজয় মেলা।জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করবেন যুদ্ধকালীন ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার সাংসদ মোশাররফ হোসেন। ১০ দিনব্যাপী মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধের সঞ্চৃতিচারণা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের ওপর নাটক, পুতুল নাচ, শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।