বিজয় মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গত বুধবার থেকে শুরু হয়েছে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী।মেলায় প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, গণসংগীত, নৃত্য, নাটক ও যাত্রাপালা। এ ছাড়া থাকছে মেলা প্রাঙ্গণে দুই শতাধিক স্টলে দেশীয় পণ্যের প্রদর্শনী।