বিজয় মেলার নামে জুয়াখেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফেরিঘাট এলাকায় মাসব্যাপী বিজয় মেলা অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। মেলার নামে জুয়াখেলা, অশ্লীল নৃত্য এবং অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগে গত সোমবার রাত ১২টা থেকে স্থানীয় প্রশাসন এ মেলা বন্ধ করে দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম মেলা বন্ধের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘মেলায় জুয়াখেলা, অশ্লীল নৃত্য চলায় একাধিক এলাকাবাসী অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এবং প্রথম আলোয় এ-সংক্রান্ত খবর ছাপা হওয়ায় জনস্বার্থে মেলা বন্ধ করে দেওয়া হয়।’উপজেলার বাইশপুর গ্রামের কতিপয় রাজনৈতিক কর্মী ১৬ ডিসেম্বর থেকে এ মেলার আয়োজন করেন। গত সোমবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘মতলবে নামেই বিজয় মেলা, তলে তলে জুয়াখেলা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।