বিজয় শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশকে ভালোবাসা ও দেশকে গড়ে তোলার’ প্রত্যয় নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বিজয় শপথ। গতকাল রোববার বেলা ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নূর মোহাম্মদ বাবুল। এ সময় উপস্থিত ব্যক্তিরা হাতে জাতীয় পতাকা নিয়ে এ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মুক্তিসংগ্রামের প্রেক্ষাপটের বর্ণনা দিয়ে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহবুবুর রহমান।