বিজয় সন্নিকটে: সালাহউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সম্মেলন হলেও হতে পারে, কিন্তু জাতীয় সংসদের নির্বাচন হতে পারে না। এই সত্য আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।’ অজ্ঞাতস্থানে থাকা সালাহউদ্দিন আহমেদ আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, জনতার বিজয় সন্নিকটে। অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।
বিবৃতিতে দাবি করা হয়, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে ১৮ দলের ২১৭ জনের বেশি নেতা-কর্মী আহত, ১০০ জনের বেশি গুলিবিদ্ধ, ৩২৬ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।