বিজয় সরকার স্মরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত সোমবার চারণকবি বিজয় সরকার স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুন্সি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস। বক্তব্য দেন চারণকবি রওশন আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুমার কণ্ডু, বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আকরাম শাহীদ প্রমুখ। অনুষ্ঠানে গান ও বাঁশির সুর পরিবেশন করেন শিল্পীরা।