বিজয় সরকারের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত জারিগায়ক কবিয়াল বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার থেকে নড়াইলে শুরু হচ্ছে দুদিনের অনুষ্ঠান। বিজয় সংসদ ও জন্মজয়ন্তী উদ্যাপন পর্ষদ তাঁর জন্মস্থান সদর উপজেলার ডুমদিতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অসাম্প্রদায়িক চেতনার এই চারণকবি ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ১ হাজার ৮০০ গানের গীতিকার ও সুরকার। বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁকে সমাহিত করা হয়। গুণী এই শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
বিজয় সংসদের নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বলেন, দুদিনের এই অনুষ্ঠানে লোকজ উৎসব ও বিজয়ভক্তদের মিলনমেলা হবে। এতে ভারতসহ দেশ-বিদেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক ও লোকজ সংস্কৃতির পুরোধাগণ অংশ নেবেন। তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও থাকবে কবিগান, জারিগান ও বিজয়গীতি পরিবেশনা।
প্রথম দিন প্রধান অতিথি থাকবেন নড়াইলের সাংসদ শেখ হাফিজুর রহমান এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন সাংসদ কবিরুল হক।