বিজয় সরণিতে গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তেজগাঁও থানার পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে রাজধানীর বিজয় সরণিতে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটির আরোহীরা দ্রুত নেমে যান। আশপাশের যানবাহনের যাত্রীদের মধ্যেও দেখা দেয় আতঙ্ক। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে গাড়িটি পুড়ে গেছে।