বিজয় সরণিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয় সরণিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। তবে এতে কেউ আহত হয়নি। আজ শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে বাসের সামনের অংশে আগুন ধরে যায়। যাত্রীরা সময়মতো নেমে যাওয়ায় কোনো অঘটন ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। কিছুক্ষণ পরে বিজয় সরণি এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।