বিজয়নগর উপজেলা কমপ্লেক্স মির্জাপুরে স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবগঠিত বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সটি মির্জাপুরে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় গত শনিবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। এতে বিজয়নগর উপজেলার বধুন্তি, চান্দুরা, ইছাপুরা ও হরেশপুর ইউনিয়নের অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেয়।পরে বধুন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে ভেঙে ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠন করা হয়। প্রস্তাবিত উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের স্থান নির্বাচন করা হয় ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে। এর পর দীর্ঘ সময় চলে গেলেও কমপ্লেক্স নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের দাবি, মির্জাপুরে দ্রুত উপজেলা কমপ্লেক্স নির্মাণ করা হোক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হারিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, জামাল উদ্দিন, দীপক চৌধুরী ও হুমায়ুন কবীর মাস্টার।