বিজয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার আউলিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, সরকারি চাল আত্মসাতের ঘটনায় ২০০৯ সালের ২১ অক্টোবর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় গত রোববার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার ইউপি চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে।