বিজয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিবনগরে নিপু রানী পাল (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার মলিন পালের মেয়ে নিপু রানীর সঙ্গে প্রায় চার বছর আগে বিজয়নগর উপজেলার শিবনগর গ্রামের যোগেন্দ্র চন্দ্র পালের বিয়ে হয়। তাঁদের সংসারে এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ছাড়া তাঁদের একটি সন্তান নষ্ট হয়েছে। এটা নিয়ে নিপু রানীকে নানাভাবে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ভ ৎর্ সনা করতেন। প্রায়ই তাঁদের মধ্যে কলহ হতো।গৃহবধূর প্রতিবেশীদের ভাষ্য, নিপু রানী গতকাল সকালেও অন্যান্য দিনের মতো স্বামী ও অন্যদের জন্য নাশতা বানান। পরে নিজেও খান। সকাল আটটার দিকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হঠা ৎ চি ৎ কার শুরু করেন। পরে গিয়ে দেখা যায়, ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে নিপু রানী ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।গৃহবধূর বাবা মলিন পালের অভিযোগ, বিয়ের সময় সোনাদানা ও টাকা দেওয়া হয়েছিল। পরে তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আরও কিছু দাবি করেন। সেই দাবি মেটানোর কথাও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ধৈর্য না ধরেই তাঁর মেয়েকে হত্যা করেছেন।বিজয়নগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।