বিজয়নগরে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গত বুধবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিজুর রহমান (১৭) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।আজিজুর উপজেলার ছতুরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম হাতেম আলী।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের হাতেম আলীর বাড়িতে ঘরের দরজা খুলে একদল দুর্বৃত্ত ভেতরে ঢোকে। এ সময় আজিজুর তাদের ধরার চেষ্টা করলে তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে আজিজুরমারা যায়।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য আজিজুরের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজিজুরের মা রাজিয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।