বিজয়নগরে ট্রাকচাপায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ট্রাকের চাপায় তামান্না আফরিন (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মোতালেব মিয়ার মেয়ে তামান্না ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তত্ত্বীয় পরীক্ষা শেষে কয়েক দিন আগে তামান্না শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা বিজয়নগরে আসেন। সকাল ১০টার দিকে তামান্না স্বামী মোতালেবকে নিয়ে ব্যবহারিক পরীক্ষার খোঁজখবর নেওয়ার জন্য কলেজে যাচ্ছিলেন। চান্দুরা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাকের চাপায় তামান্না ঘটনাস্থলেই নিহত হন৷