বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকন্দপুর ইউনিয়নের কালাছড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভারত সীমান্তঘেঁষা কালাছড়া এলাকার একটি চা বাগান নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইনু মিয়া এবং বর্তমান ইউপি সদস্য হারিছ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাগানের দখল নিতে গতকাল ইনু মিয়া ও হারিছ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।