বিজয়নগরে বখাটের চার মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে ইভ টিজিংয়ের দায়ে মাছুম মিয়া (২২) নামের এক বখাটেকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তা ছাড়া ওই আদালত মদ পান করে গাড়ি চালনার দায়ে এক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন।গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এ দণ্ড দিয়েছেন।