বিজয়নগরে মাটিচাপায় দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিচাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীরা হলেন মানিকপুর গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনীতি দাস (৪০) এবং তাঁর ছোট ভাই সুনির্মল দাসের স্ত্রী ননিতা দাস (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে সুনীতি দাস এবং তাঁর জা ননিতা দাস মানিকপুর গ্রামের শাহেদ মিয়ার একটি পুকুরের মাটি কাটতে যান। বেলা আড়াইটার দিকে মাটি কাটার একপর্যায়ে তাঁদের ওপর মাটি ধসে পড়ে। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই দুই নারী তাঁদের প্রয়োজনেই মাটি (জ্বালানি) সংগ্রহ করতে পুকুরে গিয়েছিলেন। সেখানে মাটিচাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।