বিজয়নগরে লাঠির আঘাতে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বোন ও ভাবির লাঠির আঘাতে কামরুল ভূঁইয়া (২৪) নামের এক মাদকাসক্ত তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি গ্রামে এ ঘটনা ঘটে। কামরুল ওই গ্রামের মৃত কাহার ভূঁইয়ার ছেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কামরুলের মা, বোন ও ভাবিকে আটক করেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গতকাল দুপুরে মাদক সেবনের জন্য কামরুল তাঁর মা কুলসুম বেগমের কাছে এক হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কামরুল তাঁদের বসতঘরে আগুন লাগিয়ে দেন। এ সময় বাধা দিতে গেলে কামরুল তাঁর মায়ের হাতে কামড় বসিয়ে দেন। তাঁকে রক্ষা করতে ভাবি আছিয়া বেগম ও বোন সেলিনা আক্তার কামরুলের মাথায় ও কপালে লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই কামরুল মারা যান। পরে খবর পেয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠান।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কামরুলের মা, বোন ও ভাবিকে আটক করা হয়েছে।