বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাঁরা সবাই ব্যক্তিগত গাড়ির আরোহী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী বেপরোয়াগতির একটি ব্যক্তিগত গাড়ি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ব্যক্তিগত গাড়ির আরোহী মো. বাদল মিয়া (৩০), আল আমীন (৩৫) ও মো. পলাশ মিয়া (২৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মিয়া ও আল আমীনকে মৃত ঘোষণা করেন। সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে রয়েছেন পলাশ মিয়া। তাঁরা সবাই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সিলেট মাজারে যাচ্ছিলেন।
সরাইল বিশ্বরোড মোড় সড়ক (হাইওয়ে) পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আবদুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।