বিজয়সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে গত বুধবার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘বিজয়সন্ধ্যা’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান শোনান শিল্পীরা। রাতে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি