প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শনিবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থানীয় পৌরসভা মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ এর আয়োজন করে। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়। উপজেলার ১১২টি পূজামণ্ডপ কমিটির আড়াই শতাধিক সদস্য এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সেলিনা জাহান, সাবেক সাংসদ ইমদাদুল হক। বক্তব্য দেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, পৌর মেয়র কশিরুল আলম, আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী প্রমুখ।