প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী লাভলু মিয়া জয়লাভ করেছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন নয় হাজার ৫৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আফজাল হোসেন পেয়েছেন সাত হাজার ২৭১ ভোট। গত ২০ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নিহত হন। নবনির্বাচিত লাভলু নিহত রফিকুলের ছোট ভাই।