বিজয়ী কাউন্সিলরদের ২৭ জন আ.লীগ, ২৫ জন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান। অপরদিকে নগরের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২৭টিই দখলে নিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। বিএনপি-সমর্থিতরা পেয়েছেন ২৫টি। বাকি পাঁচটির দুটি পেয়েছে জাতীয় পার্টি এবং তিনটি স্বতন্ত্র।রিটার্নিং কর্মকর্তা গতকাল রোববার দিনভর শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং অফিসে কাউন্সিলর প্রার্থীদের ফল ঘোষণা করেন। এর আগে গত শনিবার রাতে বিভিন্ন কেন্দ্র থেকে মেয়র পদের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা। প্রার্থীরা রাতে ফলাফল নিয়ে বাড়ি ফিরলেও গতকাল সকাল থেকে তাঁরা ভিড় করতে থাকেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ফল ঘোষণা করা হয়। নির্বাচিত প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে ওই কার্যালয় আসেন। তাঁরা সেখান থেকে চূড়ান্ত ফল নিয়ে নিজ নিজ এলাকায় চলে যান।সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা হলেন ২ নং ওয়ার্ডে মো. সোলায়মান মিয়া, ৩ নং ওয়ার্ডে সাইজউদ্দিন মোল্লা, ৬ নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন মোল্লা, ৮ নং ওয়ার্ডে সেলিম রহমান, ৯ নং ওয়ার্ডে শফিকুল আমিন, ১০ নং ওয়ার্ডে খলিলুর রহমান, ১৩ নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৮ নং ওয়ার্ডে ছফর আলী, ২৫ নং ওয়ার্ডে শওকত আলম, ২৭ নং ওয়ার্ডে জাবেদ আলী, ৩০ নং ওয়ার্ডে জান্নাতুর রহমান, ৩২ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৩৫ নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মামুন মণ্ডল, ৩৬ নং ওয়ার্ডে সানোয়ার রহমান, ৩৮ নং ওয়ার্ডে জিল্লু রহমান, ৩৯ নং ওয়ার্ডে মাসুদুল হাসান, ৪০ নং ওয়ার্ডে আজিজুর রহমান, ৪১ নং ওয়ার্ডে বজলুর রহমান, ৪৩ নং ওয়ার্ডে আসাদুর রহমান, ৪৪ নং ওয়ার্ডে আজাহারুল ইসলাম, ৪৫ নং ওয়ার্ডে শাহ আলম, ৪৬ নং ওয়ার্ডে নূরুল ইসলাম, ৪৭ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৫০ নং ওয়ার্ডে কাজী আবুবকর, ৫১ নং ওয়ার্ডে মজিবুর রহমান, ৫৫ নং ওয়ার্ডে সেলিম হোসেন ও ৫৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন সরকার।বিএনপি-সমর্থিত কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে আবদুস সালাম আহাম্মদ আব্বাস, ৫ নং ওয়ার্ডে দবির উদ্দিন সরকার, ১১ নং ওয়ার্ডে আজহারুল ইসলাম মোল্লা, ১২ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন ১৪ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ১৫ নং ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার, ১৬ নং ওয়ার্ডে মোসলেম উদ্দিন চৌধুরী, ১৭ নং ওয়ার্ডে মেহেদী হাসান, ১৯ নং ওয়ার্ডে তানভীর আহাম্মেদ, ২০ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডে ছবদের হাসান, ২৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ডে মাহবুবুর রশিদ খান, ২৬ নং ওয়ার্ডে হান্নান মিয়া, ২৮ নং ওয়ার্ডে হাসান আজমল ভূঁইয়া, ২৯ নং ওয়ার্ডে খায়রুল আলম, ৩৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩৪ নং ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩৭ নং ওয়ার্ডে ফজলুল হক চৌধুরী, ৪২ নং ওয়ার্ডে সুলতান উদ্দিন, ৪৮ নং ওয়ার্ডে সফি উদ্দিন, ৫২ নং ওয়ার্ডে আতাউর রহমান, ৫৩ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫৪ নং ওয়ার্ডে শেখ আ. আলেক, ৫৬ নং ওয়ার্ডে আবুল হোসেন। এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত দুজন হলেন ৭ নং ওয়ার্ডের হুমায়ূন কবীর ও ৪৯ নং ওয়ার্ডের মো. বাদল। স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডের এ ডি এম সফিজ উদ্দিন আহমেদ, ২১ নং ওয়ার্ডে রফিকুজ্জামান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন ১ নং ওয়ার্ডে পারভীন আক্তার, ২ নং ওয়ার্ডে মাহমুদা আলম, ৩ নং ওয়ার্ডে মিসেস শিরিন চাকলাদার, ৪ নং ওয়ার্ডে শাহনাজ পারভীন, ৫ নং ওয়ার্ডে বকুল আক্তার, ৬ নং ওয়ার্ডে আমেনা খাতুন, ৭ নং ওয়ার্ডে পারভীন আক্তার, ৮ নং ওয়ার্ডে আঞ্জুমানারা, ৯ নং ওয়ার্ডে খন্দকার নুরুজ্জামান, ১০ নং ওয়ার্ডে আয়েশা আক্তার, ১১ নং ওয়ার্ডে সালমা খাতুন, ১২ নং ওয়ার্ডে রিনা আক্তার, ১৩ নং ওয়ার্ডে শিরিন আক্তার, ১৪ নং ওয়ার্ডে হোসনে আরা সিদ্দিক, ১৫ নং ওয়ার্ডে সাহেরা আক্তার মৌসুমী, ১৬ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ, ১৭ নং ওয়ার্ডে নাসরিন আক্তার, ১৮ নং ওয়ার্ডে কেয়া শারমিন ও ১৯ নং ওয়ার্ডে রাখি সরকার।