বিজয়ী হওয়ার পথে তিন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। তাঁরা হলেন নন্নী ইউপির মো. এমদাদুল হক, রাজনগর ইউনিয়ন মো. আবদুল আলী ও নালিতাবাড়ী ইউপির মো. বেলায়েত হোসেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১২ ইউপির ১০৮ ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা বিজয়ী হতে চলেছেন। এ ছাড়া ১০৫ ওয়ার্ডে বিজয়ী হতে ৩৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, দ্রুত নোটিশের মাধ্যমে তাঁদের বিজয়ী ঘোষণা করা হবে।