
‘ওয়ালটন-প্রথম আলো টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ’-এর প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ ও মোহাম্মদ শরিফ। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের উপপরিচালক (জনসংযোগ) ফিরোজ আলম।
সৌভাগ্যবান ১৪ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে এলইডি টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ডিভিডি প্লেয়ার, মোবাইল ফোনসেট ও রাইস কুকার। বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে তাঁদের সঙ্গে আয়োজক কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
বিজয়ী যাঁরা:
৩২ ইঞ্চি এলইডি টিভি (১ জন): মাহফুজা কবির, প্রমিনেন্ট হাউজিং লি., মোহাম্মদপুর, ঢাকা।
রেফ্রিজারেটর (১ জন): সাবা ইসলাম, সাভার, ঢাকা।
মাইক্রোওয়েভ ওভেন (১ জন): রাকিব হোসেন, ২২৪ কবি জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডিভিডি প্লেয়ার (৩ জন): আবদুর রাজ্জাক, ৩১/এ সেন্টার পয়েন্ট, ফার্মগেট, ঢাকা; শেখ ফয়সল আসিব, উত্তর বাড্ডা, ঢাকা; নুরুল হুদা, জগতপুর, ফুলগাজী, ফেনী।
মোবাইল ফোনসেট (৩ জন): কিশোর কুমার, এএফএসসি, ১২-১৩ মতিঝিল বা/এ; ঝন্টু কুমার মজুমদার, ইসি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া; জিয়াউল হক মাসুদ, মহাখালী, গুলশান, ঢাকা।
রাইস কুকার (৫ জন): মো. বাবলু, ৪৯ নম্বর প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা; খন্দকার হাফিজুর রহমান, ১৫০ দক্ষিণ গোড়ান, ঢাকা; উত্তম দাশ, ৩৮ সমবায় মার্কেট, চকরিয়া, কক্সবাজার; অরূপ দত্ত, ৪৩৬ মওলানা ভাসানী হল, জা. বি. সাভার; মো. ওয়াহিদ হাসান, ১৪৯/১ নয়াটোলা, মগবাজার, ঢাকা।