বিজয়ী হলো টকদই দিয়ে ইলিশ কুমড়া ভাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তীর সরিষা ইলিশ রসনা’ প্রতিযোগিতায় চূড়ান্ত তিন প্রতিযোগী থেকে সেরা হয়েছেন রাবেয়া সুলতানা লিজা। দ্বিতীয় ও তৃতীয় সেরা হয়েছেন শাহানারা ইসলাম চম্পা ও কাকলী দাস। ছবি: সংগৃহীত
‘তীর সরিষা ইলিশ রসনা’ প্রতিযোগিতায় চূড়ান্ত তিন প্রতিযোগী থেকে সেরা হয়েছেন রাবেয়া সুলতানা লিজা। দ্বিতীয় ও তৃতীয় সেরা হয়েছেন শাহানারা ইসলাম চম্পা ও কাকলী দাস। ছবি: সংগৃহীত

‘তীর সরিষা ইলিশ রসনা’র চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল গত মঙ্গলবার। তিনজন চূড়ান্ত প্রতিযোগী থেকে সেরা হয়েছেন রাবেয়া সুলতানা লিজা। দ্বিতীয় ও তৃতীয় সেরা হয়েছেন শাহানারা ইসলাম চম্পা ও কাকলী দাস। 

‘তীর সরিষা ইলিশ রসনা’র চূড়ান্ত পর্বে অংশ নেওয়া রাবেয়া সুলতানা লিজা ও শাহানারা ইসলাম চম্পা ঢাকার বাসিন্দা। কাকলী দাস এসেছিলেন খুলনা থেকে।

প্রথম আলো ও তীর-এর যৌথ প্রযোজনায় আয়োজিত এই রন্ধন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে তিনজন প্রতিযোগীকে পার হতে হয়েছিল ৩টি কঠিন ধাপ। প্রথমে তাঁদের পাঠানো ইলিশের রেসিপি লড়েছিল সারা দেশ থেকে পাঠানো অসংখ্য প্রতিযোগীর ইলিশের রেসিপির সঙ্গে। সেসব রেসিপি থেকে প্রাথমিকভাবে ইলিশের ২২টি রেসিপি নির্বাচিত হয়েছিল দ্বিতীয় পর্বের জন্য। তার মধ্য থেকে ইলিশের তিনটি রেসিপি প্রথম আলোর পাঠকের ভোটে নির্বাচিত হয় তৃতীয় বা চূড়ান্ত পর্বের জন্য।

‘তীর সরিষা ইলিশ রসনা’র চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত রন্ধনশিল্পী নাহিদ ওসমান। সেদিন প্রতিযোগীরা রান্না করেছিলেন বিচারকের সামনেই। প্রতিযোগীদের রান্না করা খাবারের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করেছিলেন সম্মানিত বিচারক নাহিদ ওসমান।

চূড়ান্ত পর্বের রেসিপিগুলো হলো—
* ‘টকদই দিয়ে ইলিশ কুমড়া ভাপা’ রান্না করে প্রথম হয়েছেন রাবেয়া সুলতানা লিজা।

* ‘ইলিশ পটোলের দোলমা’ রান্না করে শাহনারা ইসলাম চম্পা হয়েছেন দ্বিতীয়।

* ‘পোস্ত দিয়ে সরিষা ইলিশ’ রান্না করে তৃতীয় হয়েছেন কাকলী দাস।

এবার আপনাদের পালা। প্রিয়জনদের কাছে পরিবেশন করুন ইলিশের এসব রেসিপি। আর প্রমাণ করে দিন আপনার রন্ধন দক্ষতা।