বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান ও কবিতায় নিজেদের মেধার প্রমাণ দিয়ে রবি কথাবার্তা আসরের পুরস্কার জিতে নিয়েছেন ১৮ বিজয়ী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই বিজয়ীদের পুরস্কার হিসেবে একটি করে নকিয়া মোবাইল হ্যান্ডসেন্ট এবং বই দেওয়া হয়েছে। গত রোববার গুলশানে রবি আজিয়াটা লিমিটেডের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘রবি কথাবার্তা’ অত্যন্ত গঠনমূলক কার্যক্রম, যার মাধ্যমে গ্রাহকদের শৈল্পিক সমৃদ্ধি ও সৃজনশীলতাকে জাগিয়ে তোলা সম্ভব হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘মুঠোফোনের মাধ্যমে এখন কাব্যচর্চা আমরা বহু আঙ্গিকে দেখতে পাব।’ রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, কবিতা ও গানের শৈল্পিক সমৃদ্ধি ও সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে মুঠোফোনের মাধ্যমে ‘রবি কথাবার্তা’ প্যাকেজ চালু করা হয়েছে। এ সময় রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।