বিজয়ের রঙে রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস। শিশু-কিশোর, তরুণ কিংবা শিক্ষার্থী—সবাই সেজেছেন বিজয়ের রঙে।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

মায়ের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে এসেছে এক শিশু। ছবিটি সকালে জাতীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

ছোটদের হাতে জাতীয় পতাকা। ছবিটি জাতীয় শহীদ মিনার থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করে। ছবিটি জাতীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

মেয়েকে কাঁধে নিয়ে শোভাযাত্রায় পথে নেমেছেন বাবা। ছবিটি দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

বিজয় দিবসের সাজে বন্দী পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধারা। ছবিটি দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম)
ছবি: সাইফুল ইসলাম)

লোকজ সাজে সেজেছেন অনেকেই। কারও হাতে ছিল একতারা, কেউ সেজেছিলেন সাপুড়ে। ছবিটি দোয়েল চত্বর এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

বিজয়ের দিনে প্রিয় মানুষকে ফুল দিয়ে সাজাচ্ছেন একজন। আজ দুপুরে শাহবাগ থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

সাইকেল নিয়ে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছিল একদল কিশোরের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি আজ দুপুরে জাতীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

গালে জাতীয় পতাকা আঁকছেন একজন তরুণী। ছবিটি আজ দুপুরে জাতীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

শিশুর মাথায় জাতীয় পতাকা বেঁধে দিচ্ছেন বাবা। ছবিটি আজ দুপুরে টিএসসি এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

অনেকেই ব্যস্ত ছিলেন সেলফি তোলাতে। ছবিটি আজ দুপুরে টিএসসি এলাকা থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

শিশুর হাতে মা তুলে দিচ্ছেন জাতীয় পতাকা। ছবিটি আজ দুপুরে টিএসসি এলাকা থেকে তোলা।