বিজয়ের সাজে রাজধানী
বিজয়ের সাজে সেজেছে রাজধানী ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সন্ধ্যার পর রংবেরংয়ের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই

সন্ধ্যায় মতিঝিলের শাপলা চত্বর এলাকা বর্ণিল আলোয় ভরে ওঠে।

মতিঝিল এলাকায় ভবনের বর্ণিল রূপ, সঙ্গে আলোর খেলায় বিজয়ের ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অনন্য সাজ। ছবিটি সন্ধ্যায় তোলা।

সুপ্রিম কোর্টে আলোক বাতির রূপ।

মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন সেচ ভবনে আলোকবাতি।

মতিঝিলে শাপলা চত্বর যেন আরেক রূপে সেজেছে।

কারওয়ানবাজার মোড়ে হোটেল সোনারগাঁওয়ে বিশেষ আলোকসজ্জা।

কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা সংলগ্ন ভবনটি সাজানো হয়েছে বর্ণিল আলোয়।

ধানমন্ডি ২৭ (পুরান)-এ পূবালী ব্যাংকের এই শাখাটি সেজেছে বিজয়ের আলোকসজ্জায়।